Old Cooler Cooling Tips: গরমের দাপট বাড়ার সাথে সাথে কুলারই হয়ে ওঠে আমাদের পরম বন্ধু। কিন্তু অনেক সময় দেখা যায়, পুরনো কুলার চলছে ঠিকই, কিন্তু সেই আগের মতো হাড়কাঁপানো ঠান্ডা হাওয়া আর দিচ্ছে না। আপনি নিজেই কিছু ঘরোয়া উপায়ে কুলারের পারফরম্যান্স একদম নতুনের মতো করে তুলতে পারেন। নিচে এমন 5টি কার্যকরী উপায়ের কথা বলা হলো […]
Old Cooler Cooling Tips: গরমের দাপট বাড়ার সাথে সাথে কুলারই হয়ে ওঠে আমাদের পরম বন্ধু। কিন্তু অনেক সময় দেখা যায়, পুরনো কুলার চলছে ঠিকই, কিন্তু সেই আগের মতো হাড়কাঁপানো ঠান্ডা হাওয়া আর দিচ্ছে না। আপনি নিজেই কিছু ঘরোয়া উপায়ে কুলারের পারফরম্যান্স একদম নতুনের মতো করে তুলতে পারেন। নিচে এমন 5টি কার্যকরী উপায়ের কথা বলা হলো যা আপনার পুরনো কুলারকে আবার সুপার কুলিং মেশিনে পরিণত করবে। Survey Thank you for completing the survey! Old Cooler Cooling Tips: 5টি কার্যকরী উপায়ের পুরনো কুলার হবে নতুন Air Cooler এর কুলিং প্যাড বা ঘাস পুরনো হলে বদলে ফেলুন কুলারের ঠান্ডা হাওয়া দেওয়ার প্রধান চাবিকাঠি হলো এর কুলিং প্যাড। অনেকদিন ব্যবহারের ফলে এতে ধুলোবালি এবং লবণের স্তর জমে ছিদ্রগুলো বন্ধ হয়ে যায়। ফলে বাইরের বাতাস ঠিকমতো ভেতরে ঢুকতে পারে না। যদি আপনার কুলারে ঘাস থাকে, তবে প্রতি সিজনে তা বদলে ফেলুন। আর যদি হানিকম্ব প্যাড (Honeycomb Pad) হয়, তবে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আবার কুলারে লাগিয়ে দিন। প্রয়োজনে নতুন প্যাড লাগিয়ে নিন, দেখবেন হাওয়া অনেক বেশি ঠান্ডা হচ্ছে। আরও পড়ুন: 21 হাজাট টাকা সস্তায় বিক্রি হচ্ছে 50 ইঞ্চি LED Smart Google TV, বাড়িতেই সিনেমা হলের মজা Buy affordable 5 Desert Air Cooler under Rs 15000 with Honeycomb Pads পাম্প এবং ওয়াটার ডিস্ট্রিবিউশন চেক করুন কুলারের পাম্প যদি ঠিকমতো জল তুলতে না পারে, তবে কুলিং প্যাডগুলো শুকিয়ে থাকবে এবং শুধু গরম হাওয়ার ফেলবে। অনেক সময় পাম্পের মুখে আয়রন বা শেওলা জমে গেলে জলের ফোর্স বা প্রবাহ কমে যায় বা জল তুলতে পারে না। পাম্পটি খুলে পরিষ্কার করুন। এছাড়া কুলারের ওপরের দিকে যে পাইপ দিয়ে জল প্যাডে পড়ে, সেই পাইপের ফুটোগুলো পিন দিয়ে পরিষ্কার করে দিন যাতে সমানভাবে সবদিকে জল পৌঁছাতে পারে। ক্রস ভেন্টিলেশন সঠিক দেখে নিন অনেকেই মনে করেন এসি-র মতো ঘর জানলা বন্ধ করে কুলার চালালে বেশি ঠান্ডা হবে—এটি একদম ভুল ধারণা। কুলার কাজ করে ইভাপোরেটিভ কুলিং পদ্ধতিতে। ঘরে হাওয়া চলাচলের জায়গা না থাকলে আর্দ্রতা (Humidity) বেড়ে যায় এবং কুলার তখন ভ্যাপসা গরম হাওয়া দেয়। কুলারটি সবসময় জানলার কাছে বা খোলা জায়গায় রাখুন। ঘরের বিপরীত দিকের জানলা বা দরজা সামান্য খোলা রাখুন যাতে গরম হাওয়া বেরিয়ে যেতে পারে। ফ্যান ব্লেড এবং মোটর পরিষ্কার রাখা কুলারের ফ্যান ব্লেডে ধুলো জমলে সেটি ভারী হয়ে যায় এবং স্পিড কমে যায়। এতে হাওয়ার থ্রো কমে যায়। এছাড়া মোটরে ঘর্ষণ বাড়লে সেটি বেশি গরম হতে থাকে। নরম কাপড় দিয়ে ফ্যান ব্লেডগুলো পরিষ্কার করে নিন। মোটরের নির্দিষ্ট ছিদ্রে কয়েক ফোঁটা লুব্রিকেটিং অয়েল বা মেশিন তেল দিলে ফ্যানটি স্মুথলি ঘুরবে এবং ঠান্ডা হাওয়া দ্রুত দেবে। বরফ বা ঠান্ডা জলের ব্যবহার খুব বেশি গরমে সাধারণ জল দিয়ে কুলার চালালে অনেক সময় ঠান্ডা হয় না। হাওয়াকে আরও ঠান্ডা করতে আপনি জলের তাপমাত্রার দিকে নজর দিতে পারেন। কুলারের ওয়াটার ট্যাঙ্কে সরাসরি কিছু বরফের টুকরো বা ফ্রিজের ঠান্ডা জল দিয়ে দিন। এখনকার অনেক নতুন কুলারে আইস চেম্বার থাকে, আপনার যদি পুরনো মডেল হয় তবে সরাসরি ট্যাঙ্কেই বরফ দিন। ফলাফল হাতেনাতে পাবেন। আরও পড়ুন: BSNL Budget Plan: মাত্র 200 টাকার কম আনলিমিটেড সুবিধা Old Cooler Cooling Pro Tips কুলার চালানোর অন্তত 10-15 মিনিট আগে পাম্পটি চালিয়ে প্যাডগুলো ভিজিয়ে নিন। প্যাড পুরোপুরি ভিজে যাওয়ার পর ফ্যান চালালে প্রথম থেকেই আপনি হাড়কাঁপানো ঠান্ডা হাওয়া অনুভব করবেন।
