সম্প্রতি ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) কিছু সস্তা রিচার্জ প্ল্যান চালু করেছে যা গ্রাহকদের একগুচ্ছ সুবিধা অফার করে। এতে গ্রাহকরা আনলিমিটেড কলিং, ডেটা সহ আরও সুবিধা দেয়। সরকারী টেলিকম কোম্পানির কাছে 365 দিনের ভ্যালিডিটি সহ একটি সস্তা রিচার্জ প্ল্যান রয়েছে। এতে গ্রাহকরা কম খরচে পুরো বছর সিম এক্টিভ রাখতে পারবেন। এই প্ল্যানের মাধ্যমে গ্রাহকরা আনলিমিটেড কলিং, ডেটা এবং বিনামূল্যে SMS-এর সুবিধা পেতে পারেন। Survey Thank you for completing the survey! BSNL এর সস্তা 365 দিনের সস্তা প্ল্যান বিএসএনএল তাদের অফিসিয়াল X হ্যান্ডেলে এই প্ল্যানের বিষয় বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। এই প্ল্যানে আনলিমিটেড কলিং সহ প্রতিদিন 3 জিবি ডেটা পাওয়া যায়। কোম্পানির এই প্ল্যান অনেক সস্তা, যা প্রাইভেট কোম্পানি Jio, Airtel প্ল্যানকে টেক্কা দেয়। ভারত সঞ্চার নিগম লিমিটেডের এই প্রিপেইড প্ল্যানটি 2799 টাকায় পাওয়া যাচ্ছে। আরও পড়ুন: বাড়িতেই বসে পাবেন সিনেমা হলের মজা, 65 ইঞ্চি 4K Smart LED TV অর্ধেক দামে কেনার সুযোগ সুবিধার কথা বললে, গ্রাহকরা ভারত জুড়ে আনলিমিটেড কলিং-এর পাশাপাশি বিনামূল্যে ন্যাশনাল রোমিং-এর সুবিধাও পাবেন। এ ছাড়াও, গ্রাহকরা প্রতিদিন 3 জিবি ডেটা এবং 100 বিনামূল্যে SMS ব্যবহারের সুবিধা পাবেন। বিএসএনএল এর রিচার্জ প্ল্যান 365 দিনের ভ্যালিডিটি অফার করে। কোম্পানি তাদের গ্রাহকদের BiTV এর একটি বিনামূল্যে ভার্সন দেওয়া হয়। এতে গ্রাহকরা কোনো অতিরিক্ত খরচ ছাড়াই 350টিরও বেশি লাইভ টিভি চ্যানেল দেখার সুযোগ পাবেন। বেসরকারি টেলিকম অপারেটরদের তুলনায়, বিএসএনএল তাদের ব্যবহারকারীদের জন্য দীর্ঘমেয়াদী ভ্যালিডিটি-সহ আরও বৈচিত্র্যময় সব প্ল্যান চালু করেছে। আরও পড়ুন: আপনার লিভিং রুমের জন্য পারফেক্ট চয়েজ হবে এই Split AC, ফ্লিপকার্টে অর্ধেক দামে কেনার সুযোগ

BSNL Annual Plan: পুরো বছর লাগবে না বার-বার খরচ, 365 দিন পর্যন্ত আনলিমিটেড কলিং, প্রতিদিন 3 জিবি ডেটা সহ একগুচ্ছ সুবিধা
Joyeeta Bhattacharya·Digit.in India··2 min read
D
Continue reading on Digit.in India
This article was sourced from Digit.in India's RSS feed. Visit the original for the complete story.