West Bengal Election 2026: পশ্চিমবঙ্গে আজ থেকে ভোটিং শুরু হয় গেছে। আপনি যদি ভোট দিতে যাচ্ছেন, তবে এই খবরটি আপনার জন্য। যদি কোনও কারণে আপনার ভোটার আইডি কার্ড (Voter ID) হারিয়ে যায়, ভোটকেন্দ্রে পৌঁছানোর তাড়াহুড়োয় ভুলবশত বাড়িতেই ফেলে আসেন, কিংবা নামের বানান ভুল হওয়ার কারণে ভোট দিতে পাচ্ছেন না। তবে বলে দি যে আপনি তবুও আপনার ভোট দিতে পারবেন। ভারতের নির্বাচন কমিশন (Election Commission of India) প্রতিটি নাগরিককেই ভোট দেওয়ার অধিকার দেয়। যদি আপনার নাম ভোটার লিস্টে রয়েছে, তবে ভোটার আইডি কার্ডটি আপনার কাছে থাকা বাধ্যতামূলক নয়। অন্য কথায়, যদি ভোটার তালিকায় আপনার নাম থাকে, তবে অন্য কোনো ভেরিফাইড পরিচয়পত্র দেখিয়ে আপনি খুব সহজেই ভোট দিতে পারবেন। Survey Thank you for completing the survey! Voter ID কার্ড ছাড়াই কীভাবে ভোট দেবেন? এবার জেনে নেওয়া যাক যে আপনি ভোটার আই কার্ড ছাড়া কীভাবে ভোট দিতে পারবেন। সবার প্রথম আপনার নাম থাকতে হবে ভোটার তালিকায়। যদি ভোটার লিস্টে আপনার নাম দেওয়া থাকে তবে, আপনি কোনো বৈধ পরিচয়পত্র দেখিয়ে, সেখানে থাকা বুথস্তরের আধিকারিক (BLO) আপনার বৈধ পরিচয়পত্রের যাচাই করে আপনাকে ভোট দেওয়ার অনুমতি দেবে। বলে দি যে নির্ধারিত পরিচয়পত্রগুলির মধ্যে যে কোনও একটির অরিজিনাল কপি থাকতেই হবে। আরও পড়ুন: Digital Census 2027: বাড়ি বসে অনলাইনে ভরে দিন নিজের জনগণনা ফর্ম, দেশজুড়ে শুরু প্রক্রিয়া, জানুন সমস্ত পদ্বতি ভোটার আইডির বদলে এই 11টি ডকুমেন্ট দেখিয়ে দিতে পারবেন ভোট How to Vote Without Voter ID in West Bengal Election 2026 Check Alternative Documents আপনার কাছে যদি ভোটার কার্ড না থাকে, যদি আপনার নাম ভোটার লিস্টে রয়েছে তবে এখানে দেওয়া বৈধ পরিচয়পত্রের যেকোনো একটি দেখিয়ে আপনি সহজেই ভোট দিতে পারবেন। আধার কার্ড প্যান (PAN) কার্ড ড্রাইভিং লাইসেন্স ভারতীয় পাসপোর্ট মনরেগা (MGNREGA) জব কার্ড ব্যাঙ্ক বা পোস্ট অফিস থেকে ইস্যু করা ছবিসহ পাসবই শ্রম মন্ত্রকের স্কিমের অধীনে দেওয়া স্বাস্থ্য বিমা স্মার্ট কার্ড ছবিসহ পেনশনের নথি এমপি (MP), এমএলএ (MLA) বা এমএলসি (MLC)-দের দেওয়া সরকারি পরিচয়পত্র কেন্দ্রীয় বা রাজ্য সরকারি কর্মচারী অথবা রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থার কর্মীদের সার্ভিস আইডি কার্ড সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের দেওয়া ইউনিক ডিসঅ্যাবিলিটি আইডি (UDID) কার্ড ভোটার তালিকায় ভুল থাকলে কী করবেন? প্রায় সময় দেখা যায় যে ভোটার লিস্টে নাম থাকা সত্ত্বেও, নামের বানান বা স্পেলিং ভুল বা ছবি সঠিক নয়। এমন সময় ঘাবড়াবেন না। আপনার কাছে যদি সঠিক বৈধ পরিচয়পত্র থাকে এবং পোলিং অধিকারী আপনার পরিচয়পত্রকে পাশ করলেই আপনি ভোট দিতে পারবেন। আরও পড়ুন: Mobile Hang Solution: স্মার্টফোন বারবার হ্যাং হচ্ছে? এই 5টি সেটিং বদলে নিলেই ডিভাইস চলবে সুপার ফাস্ট

Voter ID কার্ড ভুলে গেছেন বা হারিয়েছেন? এই 11টি নথি থাকলেও দেওয়া যাবে ভোট
Joyeeta Bhattacharya·Digit.in India··2 min read
D
Continue reading on Digit.in India
This article was sourced from Digit.in India's RSS feed. Visit the original for the complete story.